Dr. Kawsar Jahan

Dental Surgeon / Dentistry

আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি, একটি সুস্থ ও সুন্দর হাসি মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। তাই প্রতিটি রোগীকে আন্তরিকতা, যত্ন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে প্রতিটি রোগীর সমস্যাই গুরুত্বপূর্ণ। চিকিৎসা শুরুর আগে রোগের কারণ, সম্ভাব্য চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ সহজ ভাষায় বুঝিয়ে দিই, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমি যেসব সেবা প্রদান করি: দাঁত পরীক্ষা ও পরামর্শ স্কেলিং ও পালিশ (দাঁতের পাথর পরিষ্কার) দাঁতে ফিলিং (কম্পোজিট) রুট ক্যানাল চিকিৎসা (RCT) দাঁতের ক্যাপ ও ব্রিজ দাঁত তোলা (সাধারণ ও সার্জিক্যাল) আক্কেল দাঁতের চিকিৎসা শিশু ও প্রাপ্তবয়স্কদের সাধারণ ডেন্টাল চিকিৎসা দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা ও মুখের বিভিন্ন রোগের চিকিৎসা আপনার এবং আপনার পরিবারের সুস্থ ও সুন্দর হাসির যত্নে— আমি আছি আপনার পাশে।

Book an appointment with Dr. Kawsar Jahan